ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সিইসির পদত্যাগ যেন মামার বাড়ির আবদার: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিইসির পদত্যাগ যারা চান তা যেন মামার বাড়ির আবদার। তারা নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চান। নির্বাচনের এক মাস আগে দাবি করে তাদের উদ্দেশ্য পরিষ্কার। নির্বাচন চাইলে এ মুহূর্তে সিইসির পদত্যাগ তারা চাইত না। সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপির ভাঙা হাড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাড় জমছে না। ফেনীসহ সারা দেশে গণজোয়ার। একজন বলেছিলেন এক মাস পরে নাকি চেহারা বদলে যাবে। চেহারার বদল কি দেখলেন? সাংবাদিকরাই বলুন।

সেতুমন্ত্রী বলেন, আমরা চাই না নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে। আমার গাড়ির দিকে তাকিয়ে দেখুন পতাকা নেই। আমি যে গাড়ি এনেছি এটা সরকারি গাড়ি নয়, এটা আমার ব্যক্তিগত গাড়ি। আমি আসার পথে সরকারি কোনো প্রতিষ্ঠান ব্যবহার করিনি। সরকারি কোনো বাংলো, সার্কিট হাউসে আমি উঠিনি। আমি আমার বাড়িতে গেছি, অন্য কোথাও যাইনি এবং এটাই তো লেভেল ফিল্ড। আর কী দেখতে চান? যে সমতল ভূমি তারা চান, আচরিধর্ম- সেটাকি তারা মানছে?

এ সময় তিনি বিএনপির প্রার্থী মওদুদকে উদ্দেশ করে বলেন, এখানে আরেকজন প্রার্থী আছেন তিনি কি মেনেছেন? তারপরও ভাঙা হাট জমে না। এই চিত্র সারা বাংলাদেশের চিত্র। নৌকার পক্ষে গণজোয়ার নেমেছে। ইনশাআল্লাহ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বন্দরে গিয়ে বিজয়ী হয়ে পৌঁছাবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, মহিলা এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্যা, জেলা যুবলীগের সভাপতি দাঁগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুষেন চন্দ্রশীল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

সিইসির পদত্যাগ যেন মামার বাড়ির আবদার: ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮