ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ

অাকাশ জাতীয় ডেস্ক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ধানের শীষ নিয়ে নয়, দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করব।

সোমবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

অলি আহমদ বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমি ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলাম। এলাকার মানুষের কাছ থেকে যে সম্মান পাচ্ছি তা রক্ষার জন্য আমার দলের ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের কাছে এই প্রতীক খুব পরিচিত।

তিনি বলেন, এলডিপি জোটের কাছে ১১টি আসন চেয়েছে। আমি ছাড়া অন্যরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।

অলি আহমদ আরও বলেন, দলের নিবন্ধন টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করতে এটাও একটা কারণ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম এই নেতা চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচন করবেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমদ নতুন দল এলডিপি গঠন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন।

ওই নির্বাচনে অলি আহমদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফছার উদ্দিন আহম্মদ। তিনি ৬১ হাজার ৬৪৬ ভোট পেয়েছিলেন। আর অলি আহমদ পেয়েছিলেন ৮২ হাজার ৩৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী তৃতীয় হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ

আপডেট সময় ০৯:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮