ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মিস ওয়ার্ল্ডে যেভাবে ভোট দেবেন ঐশীকে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঐশী। শুরু হওয়া এ আসরে সামাজিক যোগাযোগমাধ্যম মবস্টারের মাধ্যমে চলছে ভোটিং। এতে প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। তবে এতে অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্য দেশের প্রতিনিধিদের চেয়ে ঐশীর ভিডিওগুলোর ভিউ এখনও হাজারের ঘরে রয়েছে।

আয়োজকদের নিয়মানুযায়ী, ঐশীকে এগিয়ে নিতে হলে গুগল প্লে স্টোর থেকে মবস্টারের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এর পর নিজের নামে নিবন্ধন সেরে ‘এশিয়া’ অপশনে যেতে হবে। সার্চ বাটনের মাধ্যমে ঐশীর প্রোফাইলে গিয়ে ফলোয়িং অপশনে ক্লিক করতে হবে। তার পর ইচ্ছেমতো তার পোস্টে লাইক কমেন্ট করতে পারবেন।

মবস্টারে ঐশীর অ্যাকউন্টের নাম ‘JANNATUL FERDOUS’। অ্যাকাউন্টে ভেরিফাইড চিহ্ন আছে।

এ ছাড়া কিছু দিন পর মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটে ভোটিং কার্যক্রমও শুরু করবে কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ভোটিংয়ে উৎসাহ দেয়া ছাড়াও গত ১২ নভেম্বর থেকে ঐশী বিশ্বের আরও ১১৭ সুন্দরীদের সঙ্গে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’পর্বে লড়াই করছেন।

চীনের সানাইয়া সিটি এরেনায় চলা এ পর্বের জন্য ৬ জন করে ২০টি গ্রুপে প্রতিযোগীদের বিভক্ত করা হয়েছে। ঐশীর দল নম্বর পাঁচ। ১৩ নভেম্বর তার গ্রুপের পর্বে অংশ নেন তিনি।

সামাজিকমাধ্যমে ভোটিংয়ে উৎসাহ দেয়া ছাড়াও গত ১২ নভেম্বর থেকে ঐশী বিশ্বের আরও ১১৭ সুন্দরীদের সঙ্গে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’ পর্বে লড়াই করছেন। চীনের সানাইয়া সিটি এরেনায় চলা এ পর্বের জন্য ৬ জন করে ২০টি গ্রুপে প্রতিযোগীদের বিভক্ত করা হয়েছে। ঐশীর দল নম্বর পাঁচ। ১৩ নভেম্বর তার গ্রুপের পর্বে অংশ নেন তিনি।

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, এবার দুটি ধাপে চলছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’। প্রথম পর্যায়ে প্রতিযোগীকে দুটি প্রশ্ন করা হবে। একটি তার ব্যক্তিগত, অন্যটি গ্রুপ সম্পর্কিত বিষয়।

প্রত্যেক গ্রুপজয়ীরা যাবেন মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে।
৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৮ দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর এই আয়োজনে থাকছে চোখধাঁধানো সৌন্দর্য, চমৎকার ফ্যাশন ও বিশ্বসেরা পারফরম্যান্সের সম্মিলন। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী ভারতের মানুসি চিল্লার।

জানা গেছে, ১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ আনিকা তাহের অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। এর পর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯), সোনিয়া গাজী (২০০০) ও তাবাসসুম ফেরদৌস শাওন (২০০১) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। মাঝে ১৫ বছর বিরতি দিয়ে ২০১৭ সালে বাংলাদেশ থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে যান জেসিয়া ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মিস ওয়ার্ল্ডে যেভাবে ভোট দেবেন ঐশীকে

আপডেট সময় ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮