ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর এ কার্যক্রম শুরু ‍হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড।হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন।

মনোনয়ন বোর্ডে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ সিনিয়র নেতারা।

শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ করে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

আজ সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সবার সাক্ষাৎকার নেয়ার কথা।

সাক্ষাৎকার উপলক্ষে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা ভিড় জমেছে।সেখানে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।তারা সবাই আজ এসেছেন সাক্ষাৎকার দিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

আপডেট সময় ০২:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮