ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস

বাবার আদর্শ থেকে দূরে আ’লীগ, তাই গণফোরামে যোগ দিয়েছি: রেজা কিবরিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

রোববার দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, বাবা শাহ এএমএস কিবরিয়ার আদর্শ থেকে আওয়ামী লীগ অনেকটাই দূরে সরে এসেছে। তাই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যুক্ত হয়েছি।

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করতে চান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে কাজ করতে চাই। এ জন্য ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রেজা কিবরিয়া বলেন, আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেন যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি।

তিনি মনে করেন, ড. কামালের নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে ঠিক পথে ফিরিয়ে নেয়া সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র ড. কামাল হোসেনই পারেন আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই স্বপ্নপূরণ করতে। বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণ করার মতো ড. কামাল ছাড়া কেউ নেই।

বিএনপি ক্ষমতায় থাকার সময়ে তার বাবা কিবরিয়া খুন হন, বিএনপি সেই হত্যার বিচার করেনি; তবু কেন বিএনপি জোটে যোগ দিচ্ছেন-এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, আমি আমার বাবার হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যায় জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোনো আপস নেই।

রেজা কিবরিয়া বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আমার বাবা খুন হয়েছেন। বিএনপি বিচার করেনি। তারপর দুই বছর ক্ষমতায় ছিল বিশেষ সরকার, তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না- প্রশ্ন রাখেন রেজা কিবরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ

বাবার আদর্শ থেকে দূরে আ’লীগ, তাই গণফোরামে যোগ দিয়েছি: রেজা কিবরিয়া

আপডেট সময় ০২:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮