ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

ডায়াবেটিসে ভুগছেন প্রিয়াংকার হবু বর নিক জোনাস

আকাশ বিনোদন ডেস্ক:

ডিসেম্বর মাসের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস।

এ জন্য মার্কিন লাইসেন্সও নিতে হয়েছে দুই দেশের নাগরিকের।

এবার ১০ বছরের ছোট ভিনদেশিকে বিয়েতে আর কোনো বাধা রইল না দেশিগার্ল প্রিয়াংকার।

তবে নতুন খবর হল- তার হবু বর মার্কিন গায়ক নিক জোনাস দীর্ঘদিন ধরেই নাকি মারাত্মক ডায়াবেটিসে ভুগছেন।

বিষয়টি জানিয়েছেন খোদ নিক জোনাস। নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তিনি জানান, ১৩ বছর আগে তার এ অসুখটি ধরা পড়েছিল।

যেদিন জেনেছিলেন তার ডায়াবেটিস, সেদিনের ও এখনকার দুটি ছবি শেয়ার দিয়েছেন নিক।

নিকের ইন্সটাগ্রামে দেয়া ছবিটি।

নিক লেখেন- ‘১৩ বছর আগে আজকের এই দিনে আমার টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়েছিল। ব্লাড সুগার খুব বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল ১০০ পাউন্ড ওজন; পরে ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস ধরা পড়ে।’

প্রতিদিনই নানা কাজের মাধ্যমে তিনি এ রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছেন বলে জানান বলিউড দেশিগার্লের হবু বর।

উল্লেখ্য, মার্কিন পপগায়ক নিক জোনাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে তার প্রতিদিনের জীবনকে গুছিয়ে নিয়েছেন সে বিষয়ে সম্প্রতি আমেরিকার বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন।

এনআইএইচ মেডিলাইনপ্লাস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে নিক বলেন, ১৩ বছর বয়সে যখন ডাক্তার জানাল আমার ডায়াবেটিস, আমি সেদিন ভবিষ্যৎ জীবন নিয়ে খুব শংকিত হয়ে পড়েছিলাম। পরে আমার পরিবারের সহযোগিতা, সাহস ও আমার নিয়ন্ত্রিত জীবন আমাকে আজ এতদূর এনেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ডায়াবেটিসে ভুগছেন প্রিয়াংকার হবু বর নিক জোনাস

আপডেট সময় ০১:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮