ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়নপ্রত্যাশীদের বিএনপির নির্দেশনা

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার শুরু হচ্ছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হবে এই সাক্ষাৎকার।

প্রথম দিন সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার হবে। দলের পার্লামেন্ট বোর্ড এই সাক্ষাৎকার নেবে। দলের স্থায়ী কমিটির সদস্যরাই এই বোর্ডের সদস্য।

সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, রোববার প্রথম দিনে রংপুর ও রাজশাহী বিভাগের সাক্ষাৎকার হবে। সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১২ নভেম্বর থেকে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয়, যা শেষ হয় শুক্রবার রাতে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় আবেদন ফরম জমাদানের রশিদ অবশ্যই সঙ্গে আনতে হবে।মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না। মনোনয়নপ্রত্যাশী তাদের সমর্থকদের সঙ্গে করে আনলে তা অসদাচরণ বলে গণ্য হবে।

তিনি বলেন, গুলশান কার্যালয়কে কেন্দ্র করে এর আশপাশে আমন্ত্রিত মনোনয়নপ্রত্যাশী ও আমন্ত্রিতরা ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। শুধুমাত্র সংশ্লিষ্ট মহানগর ও জেলাধীন নির্বাচনী এলাকার দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় ওই মহানগর ও জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত থাকবেন।

এদিকে শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ৪ হাজার ৫৮০টি। জমা এখনো চলছে। অনেকে নিয়েছে তা এখনো সম্পন্ন করতে পারেনি। জমার পরিমাণটা পরবর্তীতে জানানো হবে।

বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে ৫ হাজার টাকায়। জমা দেয়ার সময়ে ফরমের সঙ্গে ২৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয় মনোনয়নপ্রত্যাশীদের।

প্রথম দিনে সোমবার আট বিভাগ মিলিয়ে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়, দ্বিতীয় দিন মঙ্গলবার ১৮৯৬টি, তৃতীয় দিনে ৪৮৮টি, চতুর্থ দিনে ৪০২টি এবং শেষ দিনে ৪৬৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়। সব মিলিয়ে ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি থেকে বিএনপি আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মনোনয়নপ্রত্যাশীদের বিএনপির নির্দেশনা

আপডেট সময় ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮