ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্রুত মহাজোটের আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন।

চিঠির সত্যতা স্বীকার করে সুনীল শুভ রায় যুগান্তরকে বলেন, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনা চেয়েছেন। আমি গণভবনে সেই চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছি।

দীর্ঘদিন থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চ‚ড়ান্ত হবে।

এরই মধ্যে শনিবার আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

আপডেট সময় ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮