ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবে জাতীয় পার্টি: মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের সর্বত্র জাতীয় পার্টির যথেষ্ট জনসমর্থন রয়েছে। নৌকা যেমন একটি ব্র্যান্ড, লাঙ্গলও একটি ব্র্যান্ড। আগামী নির্বাচনে দলীয় প্রতীকেই অংশ নেবে জাতীয় পার্টি।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি মহাজোটেই থাকছে কি না-এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, বিষয়টি দু-একদিনের মধ্যেই পরিষ্কার হবে। তবে শিডিউল অনুসারে নির্বাচন হওয়া উচিত। কমিশন ৭ দিন সময় পিছিয়েছে। এটিই যথেষ্ট।

জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমরা ৩০০ আসনেই মনোনয়ন দেয়ার প্রস্তুতি নিচ্ছি। দলের পার্লামেন্টারি কমিটি যাচাই-বাছাই শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবে জাতীয় পার্টি: মহাসচিব

আপডেট সময় ১২:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮