ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

জাতীয় পার্টির মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার ২০ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ২০ নভেম্বর পুনঃনির্ধারণ করেছেন।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, নির্বাচন কমিশন থেকে তফসিল পুনঃনির্ধারণ করার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য আরও দুদিন সময় প্রার্থনা করায় সাক্ষাৎকারের সময় দুদিন পিছিয়ে দেয়া হলো।

নতুন তারিখ অনুসারে ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে (গুলশান-১) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

ওইদিন যেসব প্রার্থী জাতীয় পার্টির মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন- তাদের সবাইকে যথাসময়ে উল্লেখিত কনভেনশন সেন্টারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

জাতীয় পার্টির মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার ২০ নভেম্বর

আপডেট সময় ১১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮