ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

নিপুণ রায়কে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

শুক্রবার দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।

ডিবির সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার পরে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়। আর নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

এর আগে পল্টন থানায় করা তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় করা তিনটি মামলা বৃহস্পতিবার ডিবিতে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

নিপুণ রায়কে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট সময় ০৪:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮