ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে বাস উল্টে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবা উপজেলায় একটি বাস উল্টে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও ১০ যাত্রী। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনাকবলিত বাস দেশ ট্রাভেলসের সুপারভাইজার আব্দুল হালিম ও যাত্রী শওকত আলী। শওকত ঘটনাস্থলে এবং হালিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হালিম রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকার আফসার আলীর ছেলে। আর শওকত চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিপুর এলাকার শুকুর উদ্দিনের ছেলে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বাসটি হরিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে বাস উল্টে নিহত ২

আপডেট সময় ০৩:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮