ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির কথায় ওঠবস করেন শাস্ত্রী?

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিগ মিশন নিয়ে শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সফরে টি-টোয়েন্টি, টেস্ট ও ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। এর আগে মুম্বাইয়ে হয়ে গেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানেও অধিনায়ককে ঘুরেফিরে সেই প্রশ্ন করা হল- তার কথায় ওঠবস করেন রবি শাস্ত্রী।

কোচ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নটিকে যেন ধেয়ে আসা বাউন্সার হুক করে সপাটে বাউন্ডারির বাইরে ফেললেন বিরাট কোহলি। বললেন, এর চেয়ে আজব কথা আর কখনও শুনিনি। এর চেয়ে আশ্চর্যজনক কথা আর কিছু হতে পারে না। আপনারা জানলে অবাক হবেন, ভারতীয় ক্রিকেটে আমার মুখের ওপর কথা বলা একমাত্র ব্যক্তিই মনে হয় রবি ভাই। আমার নেয়া সিদ্ধান্তের বিপক্ষে তিনি কতবার ভেটো দিয়েছেন-তা গুনে শেষ করা যাবে না। উনি হলেন এমন একজন ব্যক্তি, যার কাছ থেকে সত্য কথাটাই সব সময় শুনতে পাই।

এখানেই শেষ নয়; শাস্ত্রীর পরামর্শে ভারতীয় অধিনায়ক কতটা উপকৃত হয়েছেন, তাও জানিয়েছেন। কোহলি বলেন, রবি ভাইয়ের কথা শুনে আমি নিজের খেলায় যত পরিবর্তন এনেছি, তা আর কারও কথায় আনিনি। শুধু আমি নই, দলের অনেকেই তার পরামর্শে উপকৃত হয়েছেন। আসলে তিনিই জানেন, কীভাবে একজন ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়।

২০১৪ সালে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে চরম ভরাডুবি ঘটে ভারতের। সেই ব্যর্থতার পর দলের দায়িত্ব নেন রবি শাস্ত্রী। এর পরই খোলস পাল্টে গেছে দলটির। দেশের বাইরেও ভালো করছেন কোহলিরা। অস্ট্রেলিয়া সফরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। এ জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সমান পারফরম করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোহলির কথায় ওঠবস করেন শাস্ত্রী?

আপডেট সময় ০৩:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮