ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ রোববার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আদেশের দিন পেছাল। আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

গত রোববার খালেদার পক্ষে আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হয়। এর পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর গত ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।

বিএনপি নেতারা খালেদা জিয়াকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষ না করেই কারাগারে নেয়ার প্রতিবাদ জানান। তাদের দাবি, মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়াই অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।

রোববার আইনজীবী নওশাদ জমির খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ ৯ জনকে রিটে বিবাদী করা হয়।

সেই রিটের ওপর আজ আদেশের দিন নির্ধারিত ছিল। কিন্তু এ মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা কিছু সম্পূরক তথ্য দাখিল করায় আদালত আদেশের জন্য পুনরায় রোববার দিন নির্ধারণের আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ রোববার

আপডেট সময় ০২:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮