ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

কৃষক লী‌গের কেন্দ্রীয় নেতাসহ আ’লীগের ২০০ নেতাকর্মী বিএন‌পিতে যোগদান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ফারুক আলম সরকারের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

২০০ জনের মধ্যে সবাই গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) এলাকার স্থানীয় নেতাকর্মী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা এ যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহসভাপতি ডা. জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

যোগদানের বিষয়ে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক যুগান্তর‌কে বলেন, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে প্রত্যেক সচেতন ব্যক্তিই বিএনপির রাজনীতিকে সমর্থন করবেন। আওয়ামী লীগের নেতা ফারুক আলম সরকারের কাছেও দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অন্যায় জুলুম ভালো লাগেনি। তাই এসবের প্রতিবাদ হিসেবেই তিনি দলত্যাগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

কৃষক লী‌গের কেন্দ্রীয় নেতাসহ আ’লীগের ২০০ নেতাকর্মী বিএন‌পিতে যোগদান

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮