ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

সাজার বিরুদ্ধে আপিল ও জামিন বিষয়ে জানতে চাইলেন খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার দুই আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।

ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতে চিকিৎসা, মামলার সর্বশেষ তথ্য এবং আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন খালেদা জিয়া।

বুধবার দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সাক্ষাতে ম্যাডামকে যেভাবে দেখেছি তাতে তিনি কীভাবে আদালতে এসেছেন সেটা ভাবছি। তিনি বাম হাত নাড়াতে পারেন না। বাম হাতটি বাকা হয়ে গেছে। ওই হাতের তিনটি আঙুল অবশ। চোখেও প্রচণ্ড ব্যথা। চোখের ভবিষ্যৎ কী সেটা বলা যাচ্ছে না।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া বলেছেন, হাসপাতালে থেকে কারাগারে আনায় তার অবস্থা আরও খারাপ হচ্ছে। হাসপাতালে তিনি ভালো ছিলেন। তাই তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার কথা বলেছেন।

এছাড়া জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল মামলায় আপিল ও জামিনের বিষয়ে খোঁজখবর নেন খালেদা জিয়া। সাজার বিরুদ্ধে কখন আপিল এবং জামিন চাওয়া হবে সে বিষয়ে জানতে চান তিনি। এ সময় মামলার সর্বশেষ তথ্য খালেদা জিয়াকে অবহিত করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

সাজার বিরুদ্ধে আপিল ও জামিন বিষয়ে জানতে চাইলেন খালেদা জিয়া

আপডেট সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮