ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে গণভবনে

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলীয় পার্লামেন্টারি বোর্ড।

বুধবার বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকেই গণভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, আজ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে জায়গা সংকুলানের কথা চিন্তা করে সকালে ভেন্যু পরিবর্তন করে গণভবনে নেয়া হয়েছে।

ফরম সংগ্রহ করা নেতাদের তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন ফরম ক্রয়কারীদের ঠিক সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দেন।

এবার চার হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে গণভবনে

আপডেট সময় ০৩:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮