ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

রাজনীতির মাঠে মাশরাফিকে হারাতে চান নৌকার ১৬ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে হারাতে আওয়ামী লীগের ১৬ নেতা মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের স্থানীয় ১৬ নেতার মধ্যে দলের জেলা সভাপতি–সম্পাদক থেকে শুরু করে অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও আছেন।

তারা হলেন- সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী এবং এসএম আসিফুর রহমান, সদস্য এসকে আবু বাকের, মো. হাসানুজ্জামান ও মো. রাশিদুল বাশার, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য শেখ মো. তরিকুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জি, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে গত রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ফরম কেনেন মাশরাফি বিন মুর্তজা।

এ ছাড়া এই আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবর রহমান জোমাদ্দারসহ পাঁচজন।

এ ছাড়া রয়েছেন ২০–দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

রাজনীতির মাঠে মাশরাফিকে হারাতে চান নৌকার ১৬ নেতা

আপডেট সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮