ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐশ্বরিয়ার পারিশ্রমিক কত জানেন, শুনুন অভিষেকের মুখে

আকাশ বিনোদন ডেস্ক:

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার জীবনের সব কিছু নিয়েই কেন যেন আগ্রহ তার নিযুত দর্শকের। তার ব্যক্তিগত জীবন, পরিবার, সন্তান, স্বামী-শ্বশুরবাড়ি সব কিছু নিয়েই আলোচনা হয়ে আসছে।

বলিউড অভিনেত্রীর ব্যক্তিগত শখ, চাওয়া ও প্রেম নিয়ে বহু কথা হয়েছে। কিন্তু তার আয় নিয়ে কোনো নির্ভুল তথ্য পাওয়া যায়নি।

এবার ঐশ্বর্যের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন স্বামী অভিষেক বচ্চন। বলিউডে অভিনেত্রীরা কম পারিশ্রমিক পান অভিনেতাদের তুলনায়, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ঐশ্বর্যের আয়ের বিষয়টি সামনে নিয়ে আসেন অভিষেক।

ভারতের এক গণমাধ্যমকে অভিষেক জানান, ঐশ্বর্যের সঙ্গে ৯টি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক, যার মধ্যে ৮টিতেই তার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রাই।

ঐশ্বর্যের সঙ্গে `গুলাব জামুন`-এও অভিনয় করবেন অভিষেক বচ্চন। বলেউডে প্রায়ই অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিকের হার নিয়ে তুলনা করা হয় বলে জানান অভিষেক।

এভাবে সুদর্শনী স্ত্রীর রোজগার নিয়ে অভিষেক বচ্চন মুখ খুলবেন তা কল্পনা করেননি কেউ।

`পিকু`-তে দীপিকা পাডুকোনের পারিশ্রমিক ছিল সবচেয়ে বেশি। প্রসঙ্গত এ সিনেমায় দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অমিতাভ বচ্চন ও ইরফান খান।

নতুন কোনো অভিনেত্রী যদি শাহরুখ খানের চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করেন, সেটি তো সম্ভব নয়। মন্তব্য অভিষেকের। অভিষেক বোঝাতে চেয়েছেন ঐশ্বর্যের পারিশ্রমিক বলিউডের নামকরা অন্য নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয়। সূত্র : জিনিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঐশ্বরিয়ার পারিশ্রমিক কত জানেন, শুনুন অভিষেকের মুখে

আপডেট সময় ০১:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮