ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ ব্যবহারে সুফল পাচ্ছে মেহেরপুরবাসী

আকাশ আইসিটি ডেস্ক:

নাগরিক নিরাপত্তা, জরুরী সাহায্য ও অপরাধ দমনে পুলিশকে সহায়তার জন্য মোবাইল অ্যাপ ‘সেলফ প্রটেক্ট’ ব্যবহারে সুবিধা পেতে শুরু করেছে মেহেরপুর জেলার মানুষ।

সম্প্রতি জেলার উপকন্ঠ বামনপাড়া মোড় হতে জিনারুল ইসলাম নামের একজন ব্যবহারকারীর স্মার্টফোন চুরি হয়।

এরপর এই অ্যাপ ইনস্টলকৃত মোবাইলটি থেকে মোবাইল চোর সিম খুলে তার সিম ব্যবহার করার সময় প্রকৃত মোবাইল মালিকের পূর্বে অ্যাপে সেটআপকৃত পরিবারের আরেকটি মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে তার ফোনটির অবস্থান, নতুন সিম নম্বর, আইএমই এসএমএস আকারে চলে যায়।

এতে অ্যাপ ব্যবহারকারী তার ফোনটিকে ব্যবহার করছে এটি জানতে পারে এবং পরবর্তী পদক্ষেপে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।

এভাবে প্রতিদিন পুরো জেলা জুড়ে অসংখ্য মানুষ সেবা পাচ্ছে এই অ্যাপ থেকে। অ্যাপ ব্যবহারকারীদের থেকে পুলিশের কাছে প্রতিদিন কমপক্ষে বিভিন্ন বিষয়ে ৫-১০টি সহযোগিতা চাওয়া ও অভিযোগ জমা হচ্ছে এবং পুলিশ তাতে সাড়া দিচ্ছে।

অ্যাপ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সেলফ প্রটেক্ট অ্যাপের মাধ্যমে কেউ ভুক্তভোগী আমাদের কাছে কোন সাহায্য চাইলে মেহেরপুর জেলা পুলিশ সঙ্গে সঙ্গেই সাড়া দিচ্ছে।

অ্যাপসটি মানুষের অনেক উপকারে আসছে, আশাকরি সারাদেশে এটি অচিরেই কার্যক্রম শুরু করতে পারবে।

অ্যাপটি ডেভোলপ করেছেন দেশীয় অ্যাপ ও সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান উইনকি টেক (Winky Tech)।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাদ্দাম হোসেন বলেন, সেলফ প্রটেক্ট অ্যাপটি নাগরিক নিরাপত্তায় আমাদের দেশে অগ্রণীভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই এটি বাস্তবায়নে সরকারের ডাক, টেলিযোগাযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে উদ্ভাবনীমূলক প্রকল্প হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে উদ্ভাবনী অনুদান পেয়েছেন।

অ্যাপটির ডাউনলোড করা যাবে https://bit.ly/MySelfProtect এই ঠিকানা থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ ব্যবহারে সুফল পাচ্ছে মেহেরপুরবাসী

আপডেট সময় ১১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮