ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়নপ্রত্যাশীদের আয়ের উৎস খতিয়ে দেখার আহ্বান লিটনের

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের আয়ের উৎস খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। যারা এমপি নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন, তাদের মধ্যে কতজন ইনকাম ট্যাক্স দেন, এটি খতিয়ে দেখতে কর বিভাগের কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে কর অঞ্চল রাজশাহী আয়োজিত কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে রাজশাহীকে গড়ি, দেশকে গড়ি, নিজ নিজ জায়গা থেকে অবদান রাখি, অবদান রেখে গর্ব করি আমি একজন ট্যাক্সদাতা, আমি দেশকে ট্যাক্স দেই। সেটা ৫ হাজার হোক, কিংবা ৫ লাখ বা ৫ কোটি। যে যার সামর্থ্য অনুযায়ী এই গর্ব নিয়ে বাঁচতে চাই। এটিই হোক আজকের ব্রত, আজকের শপথ।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৮ কোটি মানুষের দেশে কেন মাত্র ৩৫ লাখ ট্যাক্সদাতা থাকবে? কেন এটি এক কোটি ৩৫ লাখ হবে না, কেন এটি আড়াই কোটি হবে না? উন্নত বিশ্বে ৯৯ শতাংশ মানুষ ট্যাক্স দেয়, আমাদের তো ৯৯ শতাংশ মানুষের ট্যাক্স দেওয়ার দরকার নেই, অন্তত ২৫ শতাংশ ট্যাক্স প্রদানকারী হোক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের ট্যাক্স প্রদানের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের ৪ হাজারেরও বেশি মনোনয়ন ফরম্ তুলেছেন, বিএনপি থেকে কত হাজার তুলবেন, তাও জানা যাবে। দয়া করে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন আমার বিশ্বাস মনোনয়নপ্রত্যাশীদের ৫০ শতাংশেরও বেশি এক টাকাও ট্যাক্স দেয় না। এদের ধরা দরকার। এখন সময় এসেছে এই সব দুরাচার অন্যাচার, জনবিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি বন্ধ করা দরকার। দেশ এগিয়ে যাচ্ছে সবদিকে আর নৈতিকতা হারিয়ে যাবে? প্রশ্ন রেখে তিনি বলেন, দেশের উন্নয়ন হলেও আজকে তো নৈতিকতার দিকে উন্নয়ন হচ্ছে না।

কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) আলমগীর হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী আয়কর আইনজীবী সমিতির সভাপতি মহসীন খান। পরে কর মেলায় মেয়র খায়রুজ্জামান লিটন নিজের ও তার সহধর্মিনী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনীর ইনকাম ট্যাক্স প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মনোনয়নপ্রত্যাশীদের আয়ের উৎস খতিয়ে দেখার আহ্বান লিটনের

আপডেট সময় ০৮:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮