ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে: জিএম কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে, তারাই প্রতিটি আসনের জয়পরাজয়ে মূল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, আশা করছি সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। নির্বাচনের পরিবেশ দেশ-বিদেশে সমাদৃত হবে। জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং অনেক শক্তিশালী। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রতিদিনই শতশত নেতাকর্মী মনোনয়নপত্র গ্রহণ করছেন। তাদের কথা বিবেচনা করে ১৪ ও ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, যতদ্রুত সম্ভব মহাজোটের আসন বণ্টন শেষ হবে। চুলচেরা বিশ্লেষণে চুড়ান্ত হবে প্রার্থী তালিকা। দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এর আগে মনোনয়নপত্র বিতরণ পরিদর্শনে এসে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়েই দু’একদিনের মধ্যেই মহাজোটের আসন বন্টন চুড়ান্ত। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আশা করছি শরিক দলগুলো প্রত্যাশা অনুযায়ী আসন পাবে। তবে সব কিছুই আলাপ-আলোচনার মাধ্যমে চুড়ান্ত হবে।

এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৮ থেকে একটি মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এছাড়া ইসলামী মহাজোট চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, সদস্যসচিব আবু হানিফ হুদয়, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া। সালাহ উদ্দিন মুফতি, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, এম হাবিবুল্লাহ, আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম শফিক, ফখরুল আহসান শাহাজাদা, ক্যাশেঅং মারমা, আহাদ চৌধুরী শাহিন, ডা. আবুল কাশেম, চাঁদপুর-৪ থেকে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলনসহ ৮৭১টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

এনিয়ে তিন দিনে মোট ১৯৮৬ টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। হিরো আলমসহ কয়েকশ’ মনোনয়নপ্রত্যাশী তাদের মনোনয়নপত্র জাতীয় পার্টির বনানীর অফিসে জমা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে: জিএম কাদের

আপডেট সময় ০৭:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮