ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরেক মুক্তামনি রুপগঞ্জের সুমা

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্বাভাবিক আকৃতির হাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছে নারায়ণগঞ্জের মুছকান আক্তার সুমা (৮)। জন্মের সময়ই তার ডান হাত এই অস্বাভাবিক আকৃতির বোঝা যায়। বিভিন্ন জায়গায় হোমিও প্যাথি চিকিৎসা কিংবা হাসপাতালেও চিকিৎসা করিয়ে তার হাত স্বাভাবিক করা যায়নি। গত শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করানো হয়।

বার্ণ ইউনিটের ৩য় তলায় শিশু বিভাগে শিশুটির বিষয়ে কথা হয় তার সার্বক্ষণিক সঙ্গে থাকা দাদি হালিমা বেগমের সাথে। তিনি জানান, ওর বাবা শফিকুল ইসলাম সুমন সৌদি প্রবাসী এবং মা ইয়াসমিন আক্তার গৃহবধূ। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। থাকে নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়।

দাদী হালিমা বেগম জানান, জন্মের সময় তার ডান হাতে লালচে ফুলা দাগ দেখা যায়। যা কিনা পরবর্তিতে আস্তে আস্তে ফুলা আরো বাড়তে থাকে। তবে তা সারাবার জন্য বিভিন্ন হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়মিত হোমিও ঔষধ খেয়েও কোন প্রতিকার লক্ষ করা যায়নি।

এরপর দুই দুই বার ঢাকার পিজি হাসপাতালে তাকে ভর্তি করেও চিকিৎসা করানো হয়। এতেও কোন লাভ হয়নি। সর্বশেষ গত ৩ বছরে তার হাতের আকৃতি আরো অস্বাভাবিক হতে থাকে। এখন হাতের অবস্থা এতই খারাপ যে সে ভালমত হাত নাড়াচাড়াও করতে পারেনা।

তিনি জানান, সুমা স্থানীয় সোনার বাংলা মডেল স্কুলের ১ম শ্রেণিতে পড়ে। কিন্তু অস্বাভাবিক আকৃতির হাতের জন্য সে নিয়মিত স্কুলেও যেতে পারেনা।

দাদী হালিমা বেগম বলেন, টিভির খবরে সব সময় বিরল রোগী মুক্তামনিকে দেখায় যে, এখানকার চিকিৎসকরা অপারেশন করে তার হাত ভাল করে দিচ্ছে। সেই আশায় আমার নাতিনকেও নিয়ে এসেছি। এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। নাতিন সুমার স্বাভাবিক হাতের জন্য সবার সাহায্য কামণা করেন তিনি।

শিশুটির বিষয়ে ঢামেক বার্ণ ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্য ডাক্তারের অধীনে ভর্তি হওয়ায় আমি শিশুটির ব্যাপারে এখনও কিছু জানিনা। তবে আগামীকাল শিশুটিকে দেখে পরে বলতে পারবো, শিশুটি কী রোগে আক্রান্ত এবং তার কি অবস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরেক মুক্তামনি রুপগঞ্জের সুমা

আপডেট সময় ০৬:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭