ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, লাইভে এসে কাঁদলেন অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নিজেকে মারধরের অভিযোগ তুলেছেন তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ। আজ বিকেলে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে তিশা বলেন, বিষয়টি সম্পূূর্ণ আলাদা।

‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য’—শিরোনামে লাইভে এসে সামিয়া অথৈ বলেন, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে আছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম ও মীর রাব্বীসহ অনেকে।

এরপর অভেযোগ করে অথৈ বলেন, ‘গতকাল আমি মানিকগঞ্জে আসি। এসময় তানজিন তিশা আপুর জন্য আমি গিফট নিয়ে আসছিলাম। কারণ, তিনি আমার সিনিয়র আর তিনি সম্প্রতি দারুণ একটি সিনেমা করছেন। আমি তাকে গিফট দিতে গেলে তিনি তা গ্রহণ করেন নি। পরে শুটিংয়ের প্রথম সিনেই তিশা আমাকে মারধর করে। এতে আমার হাতে কিছুটা জখম হয়।’

আজকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে তানজিন তিশাকে চড় মারার কথা ছিল আমার। আমি আলতো করে থাপ্পড় দিচ্ছিলাম। কিন্তু এতেই তিনি ক্ষেপে গিয়ে উল্টো আমাকে মারেন। সেটে অনেকেই উপস্থিত ছিলেন, সবাই দেখেছেন।’

পুরোনো একটি বিরোধের প্রসঙ্গও তোলেন এই অভিনেত্রী। তার দাবি, দুই বছর আগে এক নায়কের সঙ্গে অভিনয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, যদিও পরে তা মিটে যায়।

ক্ষোভ প্রকাশ করে অথৈ বলেন, ‘আজ যে আচরণ তিনি করলেন, তা একজন সিনিয়র শিল্পীর কাছে অশোভন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা বলেন, ‘নাটকের স্ক্রিপ্ট অনুসরণ না করে সামিয়া অথৈ আগে আমাকে আঘাত করেছে। তখন মাথা ঠিক রাখতে পারিনি, আমিও তাকে আঘাত করি।’

তিনি আরও বলেন, ‘ফাইনাল শুটিংয়ের আগে আমরা রিহার্সেল করেছি, তখন তো কোনো সমস্যা হয়নি। যদি পূর্ব শত্রুতা থাকত, তাহলে আমি তার সঙ্গে কাজই করতাম না। অথৈ যা বলছে, তার বেশির ভাগই বানানো।’

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, লাইভে এসে কাঁদলেন অভিনেত্রী

আপডেট সময় ০৬:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬