ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক: 

ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রংপুর মহানগরীতে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ (সিগন্যাল অপারেটর ক্যাবেল ওয়ানের) অফিসে যুবদলের হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই যুবদল নেতাসহ ২০ জনের নামে রোববার রাতে মামলা হয়েছে। এছাড়া বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেওয়ায় যুবদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ নামে ওই প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এ মামলা করেন।

র‌্যাব-১৩ সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে যুবদল নেতা তামজিদুর রহমান গালীবকে তার কামালকাছনা বাসা থেকে গ্রেফতার করেছে।

মামলায় জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তামজিদুর রহমান গালীব ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুর নাম উল্লেখ করে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই দুই যুবদল নেতাকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

রোববার বিকালে রংপুর প্রেস ক্লাব এলাকায় অবস্থিত ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের অফিসে ঢুকে যুবদলের সন্ত্রাসীরা আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করে অফিস কর্মচারীদের মারধোর করে। এতে ১ জন আহত হন। এরপর জিএম মেহেদি হাসান কাফিকে মোবাইল ফোনে গুলি করার হুমকি দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু। হুমকির এমন একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানের অফিসে ৪ তলায় প্রবেশ করেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির জিএমকে মোবাইল ফোনে বলেন, আজকের মধ্যে সমস্যার সমাধান না করলে তোর বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলি করব। এ সময় জিএমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা কথা শোনা যায় ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে।

এ ঘটনায় র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করেছে। সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল গোপনে নগরীর কামালকাছনায় নিজ বাড়ি থেকে যুবদলের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রহমান গালীবকে র‌্যাব গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের কর্মচারী শিমুল ব্যানার্জী জানান, নগরীর ২৪নং ওয়ার্ডের কামালকাছনা এলাকায় ক্যাবল ওয়ানের ফিড-সংযোগ অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়। কিন্তু ওই ফিড রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন মনু। ক্যাবল ওয়ান কর্তৃপক্ষ গালিবকে না দেওয়ায় গত কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন তারা।

শনিবার বিকালে ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের অফিসে এসে প্রথমে ম্যানেজারকে মারপিট করে একপর্যায়ে অফিসের ল্যাটপসহ ভাঙচুর করে। এর পর রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু মোবাইল ফোনে জেনারেল ম্যানেজার মেহেদি হাসান কাফিসহ তার স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি দেয়।

এ বিষয়ে মেহেদি হাসান কাফি বলেন, রোববার মনু তার সঙ্গীদের নিয়ে অফিসে ঢুকে আমাকে না পেয়ে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এছাড়া অফিসে থাকা অন্য কর্মকর্তা ও কর্মচারীদেরকেও হুমকি দেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ওই ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের ফিডটি পরিচালনা করে আসছিল হারুন-উর রশিদ কানা হারুন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়। তিনি এখন রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। তিনি কারারুদ্ধ থাকায় তার স্ত্রী সানজিদা ইসলাম ওই ডিশ ও ইন্টারনেট লাইন পরিচালনা করে আসছিলেন। সেটি দখলের উদ্দেশ্যে এ হামলা ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পরেই মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনের গতিতে সব কিছু হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মো. শাহজাহান আলী জানিয়েছেন, রোববার রাতেই এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে র‌্যাব-১৩ মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রহমান গালীবকে গ্রেফতার করেছে। রাত ৮টায় তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার আইনি প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হবে।

হারুন-উর-রশীদের স্ত্রী সানজিদা ইসলাম জানান, তার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জুলাই আন্দোলনের গায়েবি মামলায় কারাগারে আছেন। তিনি ডিশ ও ইন্টারনেট লাইন সরবরাহের ব্যবসা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন। বিএনপি ক্ষমতায় আসার পর যুবদলের নামে একদল সন্ত্রাসী প্রায়ই আমাদের ব্যবসা পরিচালনা বন্ধ করার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। বাড়িতে গিয়ে ছেলে-মেয়েসহ সবাইকে হত্যার হুমকি দিয়ে চরম ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি সরকারের কাছে এ অত্যাচারের বিচার চাই। আমরা ভেবেছিলাম বিএনপি সরকার ক্ষমতায় এলে তারেক রহমান সরকার প্রধান হলে দেশে জুলুমবাজি বন্ধ হবে। সন্ত্রাস বন্ধ হবে; কিন্তু দেখছি আরও ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬