ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২ মার্চ) মন্ত্রীর সচিবালয় অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।

মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী। মন্ত্রীও এ বিষয় নিয়ে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

পোস্টে ক্রিস্টেনসেন বলেন, আজ আমি আমিন উর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, যিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন— কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এবং খাদ্য মন্ত্রণালয়। আমেরিকার উচ্চমানের কৃষিপণ্য যেমন সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন ধরনের মিল মালিকদের সহায়তা করে। আমরা বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’

আপডেট সময় ০৫:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬