ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণে ইসি ব্যর্থ: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, নির্বাচন কমিশন তা নিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, ড. কামাল হোসেন, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু তা করা হয়নি। এতে তারা অত্যন্ত হতাশ।

বিএনপি মহাসচিবের ভাষ্য, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে আগ্রহী নয়। তফসিল এক মাস পেছানোর দাবি অন্তত জরুরি। ভোটগ্রহণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সে সময় বড়দিনের ছুটি থাকবে। বিদেশি পর্যবেক্ষকদের এখানে আসার সুযোগ থাকবে না।

তিনি বলেন, এগুলোসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে যাবে। নির্বাচন কমিশন কোনো একটা সিদ্ধান্তে আসবে বলে আশা মির্জা ফখরুলের।

১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের নেতারা। ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে বসার সময় পরে জানিয়ে দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণে ইসি ব্যর্থ: ফখরুল

আপডেট সময় ০৬:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮