ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে সময় দিতে চান শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পরিবারকে সময় দিতে চান শোয়েব মালিক। সে কারণে এবার টি-টেন লিগে খেলছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।

প্রথম বছরের পর এ বছরও তার খেলার কথা ছিল পাঞ্জাব লিজেন্ডসের হয়ে। কিন্তু সেটি এবার আর হচ্ছে না। শোয়েব জানান, তিনি স্ত্রী সানিয়া মির্জা ও ছেলে ইজহান মির্জা মালিককে সেই সময়টা দিতে চান।

টুইটারে তিনি লিখেছেন- ‘সব কিছুর থেকে বেশি’ এখন তার কাছে গুরুত্বপূর্ণ তার পরিবার।

টানা দেশের হয়ে খেলছিলেন শোয়েব মালিক। যে কারণে গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের পাশে থাকতে পারেননি। আবার তাকে ফিরতে হবে দেশের জন্য, তাই বাকি সময়টা পরিবারকেই দিতে চান তিনি।

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস স্টার সানিয়া মির্জা ২০১০ সালে ১২ এপ্রিল বিয়ে করেন। গত ২৯ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

স্ত্রীকে সময় দিতে চান শোয়েব

আপডেট সময় ০৪:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮