ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ভোট চুরি করতেই ৩০ ডিসেম্বর তফসিল: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে ভোট চুরি করতেই ৩০ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যাতে না থাকতে পারে, সে জন্যই ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে ইসি।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন, থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কর্মকর্তারা ছুটিতে থাকবেন।

‘সুতরাং তাদের দৃষ্টির অন্তরালেই একটি বড় ভোট চুরির নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারের কৌশলী নির্দেশেই ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ঘোষণা করেছে ইসি।

রিজভী বলেন, আমাদের আগের দাবি অনুযায়ী নির্বাচন এক মাস পেছাতে হবে। পুনঃতফসিল দিতে হবে।

এ ছাড়া নির্বাচনী প্রচার ও গণমাধ্যমে সংবাদ প্রচারে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া, গ্রেফতার ও হয়রানি বন্ধের নির্দেশ দেয়া হলেও এখনও পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। তল্লাশির নামে বাড়ি বাড়ি হানা দিয়ে হুমকি দেয়া হচ্ছে। এখনও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সামান্যতম পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

খালেদা জিয়াকে মাইনাস করতে তাকে কারাবন্দি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ পর্যন্ত খালেদা জিয়া যতগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সবই লাখ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, অনেকেই তা পারেননি-এ জন্যই তার প্রতি এত প্রতিহিংসা।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

ভোট চুরি করতেই ৩০ ডিসেম্বর তফসিল: বিএনপি

আপডেট সময় ১২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮