ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

বিএনপির মনোনয়ন ফরম বিতরণের সময় বৃদ্ধি, প্রথম দিনে বিক্রি ১৩২৬

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় মনোনয়ন বিক্রির মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে মাঠের বিরোধী দল বিএনপি। সোমবার সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এরপর দেশের বিভিন্ন নির্বাচনীয় আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সবশেষ রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি।

সকাল পৌনে ১১টার দিকে ৬টি বুথে প্রথম দিনের মতো দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। মনোনয়ন ফরম কেনা জমার সময় বাড়ানো হয়েছে। ১৪ থেকে বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌনে ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনের জন্য খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্রের ফরম সংগ্রহ মির্জা ফখরুল তা তুলে দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর হাতে।

এরপর বগুড়া-৬ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

চেয়ারপারসনের পর ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চেয়ারপারসনের পক্ষে ফরম কেনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রেহেনা আক্তার রানু, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই; বরং আমাদের নেতাকর্মীদের গ্রেফতার চলছেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।

তিনি বলেন, আমরা বারবার বলেছি, এই নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনেরই অংশ। এর মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বিএনপির মনোনয়ন ফরম বিতরণের সময় বৃদ্ধি, প্রথম দিনে বিক্রি ১৩২৬

আপডেট সময় ১১:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮