ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

এসিএম-প্রোগ্রামিং আইসিপিসি বাংলাদেশের চ্যাম্পিয়ন সাস্ট

আকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং আইসিপিসি ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডেসাইফ্রাডর’।

শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা চলে প্রোগ্রামিং প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার পর সাতটির মধ্যে ছয়টি সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন হয় দলটি। এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের দল ‘বুয়েটথব্লাডহুন্ড’। দলটি সমাধান করেছে ৫টি সমস্যা। প্রতিযোগিতায় পাঁচটি সমস্যা সমাধান করে তৃতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউথএপিনেফ্রিন’।

এবারে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শনিবার আশুলিয়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। যেখানে সারা দেশের ১০১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ২৯৮টি দল অংশগ্রহণ করে। যার প্রতি দলে ছিল তিনজন করে প্রতিযোগী। দেশের দল ছাড়াও এবার অংশ নিয়েছিল নেপাল থেকে আসা তিনটি দল। ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দল দুটো আগামী বছরের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোয় ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে।

সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টার-এর প্রফেসর হাফিজ মো. হাসান বাবু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার এনামুল কবির, সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আবুল এল হক, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, এসএসএল ওয়ারলেসের চিফ অপারেটিং অফিসার আশিস চক্রবর্তী, চিফ টেকনিক্যাল অফিসার শাহাজাদা রিদওয়ান এবং ডাটাসফট্ সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন ও প্রধান বিচারক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, আইসিপিসি প্রতিযোগিতাটি আমাদের তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করার এক বিশাল সুযোগ এনে দিয়েছে। অনেকে বলে থাকে, এই প্রতিযোগিতা হচ্ছে, মানুষ ও মেশিনের মধ্যে প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। আমি মনে করি, মানুষের চেয়ে মেশিন কখনও উন্নত হতে পারে না।

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর বলেন, ২০ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকার ফলে আমি জানি, এই তরুণরা কী পরিমাণ মেধাবী। এই প্রোগ্রামিং প্রতিযোগিতা তরুণদের মেধাকে আরও শাণিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

এসিএম-প্রোগ্রামিং আইসিপিসি বাংলাদেশের চ্যাম্পিয়ন সাস্ট

আপডেট সময় ০২:০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮