ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ মিলিয়ন সন্ত্রাসবাদী কনটেন্ট সরিয়েছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছরের প্রথম নয় মাসে ১ কোটি ৪০ লাখ কনটেন্ট সরিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। সন্ত্রাসবাদে ব্যবহারের অভিযোগেই কনটেন্টগুলো সরানো হয়েছে।

প্লাটফর্মটি থেকে সরানো কনটেন্টের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস), আল কায়দা ও তাদের সহযোগী সংগঠনের বলে বলছে ফেসবুক। সবচেয়ে বেশি কনটেন্ট সরানো হয়েছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে।

এপ্রিল-জুন সময়ে অন্তত ৯৪ লাখ কনটেন্ট সরিয়েছে প্রতিষ্ঠানটি। এর পরের প্রান্তিকে অবশ্য এর পরিমাণ অনেকটাই কমে গেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্লাটফর্মটি থেকে সরানো হয়েছে ৩০ লাখ কনটেন্ট।

যার মধ্যে আট লাখ পুরনো কনটেন্ট বলে জানায় ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের গ্লোবাল হেড অব পলিসি ম্যানেজমেন্টের মনিকা বিকার্ট বলেন, কেউ রিপোর্ট করার আগেই আমরা এর বেশিরভাগ কনটেন্ট সরিয়েছি।

দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে মুছে দেয়া কনটেন্টের ৯৯ শতাংশের বেশি ছিল আইএস ও আল কায়দার। মনিকা বলেন, হঠাৎ করেই প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে এমন কনটেন্টের সংখ্যা বেড়ে যায়। প্রথম প্রান্তিকে সন্ত্রাসমূলক কনটেন্ট ছিল ১৯ লাখ।

যার মধ্যে ৬ লাখ ৬৪ হাজার কনটেন্ট ছিল বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে আপলোড করা। ফেসবুকের কাউন্টার টেরোরিজম পলিসির প্রধান বেইন ফিশম্যান বলেন, আমরা সন্ত্রাসবাদী কনটেন্ট সরাতে এআই এর ব্যবহার করি। ফলে খুব সহজেই সেগুলো ধরা সম্ভব হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৪ মিলিয়ন সন্ত্রাসবাদী কনটেন্ট সরিয়েছে ফেসবুক

আপডেট সময় ০২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮