ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

মাশরাফির নির্বাচন নিয়ে কী বলছে বিসিবি?

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলে নির্বাচনী হাওয়া লেগেছে। মাঠ ছেড়ে ক্যাপ্টেন ব্যস্ত থাকবেন রাজনীতির মাঠ জুড়ে। তবে নির্বাচন নিয়ে যাদের নাম শোনা গেছে এরমধ্যে শুধু মাশরাফি বিন মুর্তাজা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। সাকিব আল হাসানের নাম শোনা গেলেও তিনি নিজেকে গুটিয়ে নেন।

এদিকে মাশরাফির এভাবে রাজনীতিতে জাড়ানো নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মাশরাফি ভক্তসহ দেশের বিভিন্ন শ্রেণির ক্রীড়ানুরাগীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে খেলা ছেড়ে রাজনীতিতে কেন? এমন প্রশ্নে এখনো মুখ খোলেননি মাশরাফি। তিনি রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন।

নিজ জেলা নড়াইল-২ আসনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহের পর শহরের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন মাশরাফি। আওয়ামী লীগের প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশে এবারের প্রথম ঘটনা কোনো খেলোয়াড়মাঠ থেকে সরাসরি নির্বাচনী মাঠে। এনিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বকাপের আগ মুহূর্তে কোনো ক্রিকেট খেলোয়াড়ের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার ক্ষেত্রে বিসিবির কি কোনো বিধিনিষেধ রয়েছে?

এমন প্রশ্নের জবাবে বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলেন, ‘মাশরাফি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। ২০১৯ সালের বিশ্বকাপের পর তিনি খেলা থেকে রিটায়ার করবেন। এটা কোনো নিয়ম নাই যে কোনো ক্রিকেটার রাজনীতি করলে খেলতে পারবেন না।’

ইউনুসের মতে, ‘এটা যার যার সাংবিধানিক অধিকার। উনি যদি মনে করেন যে, রাজনীতির পাশাপাশি তিনি খেলাতেও পারফর্ম করতে পারবেন, তাহলে আমাদের কোন নিয়ম নাই যে আমরা তাদেরকে কোন বাধা দিতে পারবো। তাছাড়া মাশরাফিকে নির্বাচনী প্রচারণার জন্য এক মাস দেড় মাস ব্যস্ত থাকতে হবে। বাকিটা তিনি ম্যানেজ করে নেবেন।’

এদিকে প্রিয় ভক্তের এমন রাজনীতি নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। বিভিন্ন গণমাধ্যমও বেশ ফলাও করে এসব সংবাদ প্রকাশ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

মাশরাফির নির্বাচন নিয়ে কী বলছে বিসিবি?

আপডেট সময় ১২:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮