ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

সিইসির কাছে বি. চৌধুরীর চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোটগ্রহণের তারিখসহ মনোনয়নপত্র জমা-যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহারে তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

রোববার বিকালে সিইসির কাছে সাবেক রাষ্ট্রপতির পাঠানো ওই চিঠিতে নির্বাচনের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করার আহ্বান জানানো হয়।

চিঠি নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। তার সঙ্গে ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ও বিকল্পধারার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেসবাহ উদ্দিন জুন্নু।

সিইসির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্পসময়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ কঠিন হবে।

চিঠিতে যুক্তফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সৎ ও সুশীল প্রার্থীদের মনোনয়ন দেয়ার প্রয়োজনে আমরা মনে করি মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর করা হোক।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর করা হোক। অনুরূপভাবে ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার প্রস্তাব করছি।

চিঠিতে বি. চৌধুরী নির্বাচনের প্রতিটি পদক্ষেপ জনস্বার্থে নেয়ার জন্য সিইসিকে অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সিইসির কাছে বি. চৌধুরীর চিঠি

আপডেট সময় ১২:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮