ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মুশফিকের সেঞ্চুরি ক্যামেরায় ধারণ করলেন বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই সেঞ্চুরির মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে রাখলেন বাবা মাহবুব হামিদ।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একজন ফ্যান হলেন মাহবুব হামিদ। নিজের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও জাতীয় দলের খেলা দেখতে চলে আসেন স্টেডিয়ামে।

শুধু দেশেই নয়, দেশের বাইরেও ক্রিকেটারদের উৎসাহ দেয়ার জন্য গ্যালারিতে হাজির থাকেন মুশফিকের বাবা। সবশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও দর্শকের ভূমিকায় থেকে ক্রিকেটারদের উৎসাহ যুগিয়েছেন।

রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের শুরুর দিনে মাঠে উপস্থিত ছিলেন মুশফিকের বাবা। ছেলে যখন সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে উদযাপনে ব্যস্ত তখন মুশফিকের সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ক্যামরাবন্দী করেন মাহবুব হামিদ।

বাংলাদেশ দলের নির্ভরতার অপর নাম মুশফিকুর রহিম। ফের এর প্রমাণ দিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে চাপের মধ্যে বুক চিতিয়ে লড়াই করেছেন।

তুলে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৮৭ বলে ৮ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এ নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন মুশফিক।

৬ সেঞ্চুরি নিয়ে তৃতীয় ছিলেন মোহাম্মদ আশরাফুল। এ সেঞ্চুরি দিয়ে তাকে ধরে ফেললেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টেস্টে সেঞ্চুরি করার দিক থেকে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। টেস্টের সাদা পোশাকে তার সেঞ্চুরি রয়েছে আটটি। তার ঠিক পরেই অবস্থান টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভের।

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ১৯টি চারের সাহায্যে ১৬১ রান করার মধ্য দিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান। ১১১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

মুশফিকের সেঞ্চুরি ক্যামেরায় ধারণ করলেন বাবা

আপডেট সময় ০৭:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮