ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই,পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যায় বিচার সকলের মৌলিক অধিকার: জোনায়েদ সাকী ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

আওয়ামী লীগের জোটে আসতে পারে যুক্তফ্রন্ট: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে। তবে নিজেদের প্রার্থীদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরও বলেন, জোটের দলদেরকে বলা হয়েছে। জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদের ও বাদ দেব।

ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না।

নির্বাচন পেছানোর ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা ইসির এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টা থেকে মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ধানমণ্ডি ৩/এ অফিসে। একদিনেই এই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের জোটে আসতে পারে যুক্তফ্রন্ট: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮