ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম নিলেন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ। পরে তিনি ফরম সংগ্রহ করেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও এদিন ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল, জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।

এ সময় রওশন বলেন, দেশ ও জনগণের সেবার সুযোগ চাই আমরা। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অবদান রাখব।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ ছাড়া লালমনিরহাট-৩ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

জানা গেছে, প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ইমানুয়েল কনভেনশন সেন্টার থেকেই আবেদন ফরম বিতরণ করা হবে।

এর পর ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম নিলেন এরশাদ

আপডেট সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮