ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আন্দোলন চলতেই থাকবে: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনও আন্দোলনের একটি অংশ। আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা সংসদ নির্বাচনে যাচ্ছি।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, আন্দোলন চলতেই থাকবে, চলতে থাক। আমরা প্রতিদিনই অবস্থা পর্যবেক্ষণ করব। অবস্থা বুঝে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আন্দোলন শুরু হয়েছে, প্রয়োজন অনুযায়ী সব কিছুই করা হবে।

নির্বাচনে গেলে ঐক্যফ্রন্ট কোন প্রতীকে নির্বাচন করবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি আলাপ-আলোচনা করে আমরা আগামীকাল এ বিষয়ে জানাব।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন এক মাস পিছিয়ে দিতে হবে। নতুন তফসিল ঘোষণা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এর আগে শনিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সভায় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতারা জানান, বৈঠকের সিদ্ধান্ত রোববার সংবাদ সম্মেলনে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

আন্দোলন চলতেই থাকবে: ড. কামাল

আপডেট সময় ০৫:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮