ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন হয়রানির ঘটনায় নীতিমালা বদলাচ্ছে গুগল

আকাশ আইসিটি ডেস্ক: 

কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো ঘটনা মোকাবেলায় নতুন একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে গুগল, জানালেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

তিনি বলেন, গুগল কর্মীদের অন্যতম বড় উদ্বেগের কারণ এখন যৌন হয়রানি ও এমন ঘটনা।

সে কারণে প্রতিষ্ঠানটি আগের নীতিমালাকে ঢেলে সাজাচ্ছে। গুগলের এ প্রধান নির্বাহী বৃহস্পতিবার কর্মীদের এক ই-মেইলে বলেছেন, অতীতে প্রতিষ্ঠানটিতে যা হয়েছে তা ঠিক ছিল না। এ জন্য আমরা আন্তরিকভাবেই দুঃখিত।

আমরা এ বিষয়ে নতুন নীতিমালায় অনেক কিছুই পরিবর্তন আনছি।

গত সপ্তাহে গুগলের শীর্ষস্থানীয় অফিসগুলোর ২০ হাজার কর্মী এক দিন ধর্মঘটে যান। গুগল কর্মীদের যৌন হয়রানির প্রতিবাদে শামিল হয়েছিলেন সুন্দর পিচাইও।

তিনিও ই-মেইল করে কর্মীদের পাশে থাকার কথা জানিয়েছিলেন। পিচাই বলেন, আমরা বিষয়গুলোতে কতটা উদ্বিগ্ন ও কতটা সচেতনভাবে কাজ করছি সেগুলো আরও স্বচ্ছ করতে চাই।

যাতে যে কেউ অভিযোগ করার পর কাজের অগ্রগতি সব সময় দেখতে ও জানতে পারেন।

যৌন হয়রানির মতো বিষয়ে আমরা যে কোনো পদক্ষেপ আরও কঠোরভাবেই নেব। তিনি প্রতিজ্ঞা করেন, আমরা প্রতিষ্ঠানটিকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতার প্রতীক হিসেবে গড়ে তুলব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন হয়রানির ঘটনায় নীতিমালা বদলাচ্ছে গুগল

আপডেট সময় ১০:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮