ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেসলারের নতুন চেয়ারম্যান ডেনহোম

আকাশ আইসিটি ডেস্ক: 

ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার চেয়ারম্যান পদে ইলন মাস্কের বদলি হিসেবে নিয়োগ পেয়েছেন রবিন ডেনহোম।

বর্তমানে অস্ট্রেলিয়ান টেলিকম কোম্পানি টেলস্ট্রার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন।

টেলস্ট্রাতে ছয় মাসের নোটিশ পর্ব শেষ হওয়ার পর পুরোদমে টেসলার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন তিনি। এ বিষয়ে ইলন মাস্ক এক বিবৃতিতে জানিয়েছেন, টেক ও অটো ইন্ডাস্ট্রির বিষয়ে রবিনের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ বিস্তৃত।

গত চার বছর ধরে পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালীন টেসলাকে লাভজনক কোম্পানি হিসেবে দাঁড় করাতে আমাদের সহায়তা করেছেন। আরেক বিবৃতিতে টেসলা জানিয়েছে, নির্বিঘ্নভাবে ক্ষমতার পালাবদলে রবিনকে সহায়তা করবেন ইলন মাস্ক।

সম্প্রতি প্রতারণামূলক টুইট করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট পর্যবেক্ষণকারী সংস্থা সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

চলতি বছরের ৭ আগস্ট এক টুইটে তিনি বলেন, টেসলাকে প্রাইভেট কোম্পানি করার জন্য তার কাছে যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে। এর ফলে কোম্পানিটির প্রতিটি পাবলিক শেয়ার ৪২০ ডলারে কিনে নেয়া যাবে।

এ টুইটের পরে স্বাভাবিকভাবেই টেসলার শেয়ারের দাম বেড়ে যায়। কিন্তু তিনি ফান্ডিংয়ের ব্যবস্থা না করতে পারায় পরে শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। এতে অনেক বিনিয়োগকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এসইসি জানায়, টুইটটির কোনো ভিত্তি ছিল না। কোম্পানি প্রাইভেটাইজ করা বা ফান্ডদাতাদের বিষয়ে টেসলার সঙ্গে মাস্ক কোনো আলোচনাই করেননি।

মামলাটি মিটমাট করতেই চেয়ারম্যানের পদ ছাড়তে রাজি হন ইলন মাস্ক। তবে চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও সিইও পদে বহাল থাকবেন ইলন মাস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেসলারের নতুন চেয়ারম্যান ডেনহোম

আপডেট সময় ১০:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮