ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

তিন বৈঠকের পর আজই বিএনপির সিদ্ধান্ত?

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে যাবে কিনা তা আজই জানা যেতে পারে।

দলটি শনিবার নিজেদের মধ্যে, জোট শরিকদের সঙ্গে ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ভিন্ন ভিন্ন মিটিং করছে। এসব মিটিং শেষে সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তিন বৈঠকের মধ্যে শনিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটি প্রথম বৈঠকটি করছে। ওই বৈঠকের পর ২০ দলীয় জোটের শরিকদের সাথে একটি বৈঠকে বসবে দলটি। সবশেষ বৈঠকটি হবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব) মাহবুবুর রহমান বলেন, আমরা আমাদের ৭ দফা দাবি অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এবং সে জন্য দাবি করেছিলাম যে তফসিল ঘোষণা পিছিয়ে দেয়া হোক। যেহেতু তফসিল ঘোষিত হয়ে গেছে, এবং ১৯শে নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে, তাই এই পরিস্থিতিটাও আজকের মিটিংয়ে আলোচনায় আসবে বলে আমি মনে করি।

তবে জাতীয় ঐক্যফ্রন্ট যে সাত দফা দাবি জানিয়েছিল তা নিয়ে কোনো সুরাহা হওয়ার আগে তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনে অংশ নিয়ে দোটানায় পড়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর জোট।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে বিএনপি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। তবে সেই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র: বিবিসি বাংলা।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

তিন বৈঠকের পর আজই বিএনপির সিদ্ধান্ত?

আপডেট সময় ০৭:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮