ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সমাজবাদী দল

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোটের তফসিল ঘোষণা হয়েছে। কিন্তু স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ পর্যন্ত সব শাসকগোষ্ঠী সব গণতান্ত্রিক অধিকারকে পণ্যে পরিণত করেছে। ফলে পুঁজিবাদী এ ব্যবস্থায় একাদশ সংসদ নির্বাচনে শুধু টাকার খেলাই হবে। এ নির্বাচনে যারাই জিতুক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

শুক্রবার শ্রমিক কৃষক সমাজবাদী দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজবাদী দলের আহ্বায়ক অধ্যাপক ইসমত ইনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন স্বপন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মামুনার রশীদ কচি, তাহমিদুল হক মুক্তি, মাহবুবুর রশীদ, আবু সুফিয়ান, রাশেদ চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে বলা হয়েছে, ঐক্যবদ্ধ বাম গণতান্ত্রিক শক্তির উত্থানই গণতন্ত্রের রক্ষাকবচ। মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন ও মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ নেতৃত্বে আন্দোলনের বিকল্প নেই। এ লক্ষ্যে সকল বাম ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিসমূহকে ঐক্য গড়ে তুলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সমাজবাদী দল

আপডেট সময় ১২:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮