ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ বছরের জুনিয়রকে বিয়ে করছেন সুস্মিতা!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন প্রেম করছেন বহুদিন হল। বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমান শাল তার প্রেমিক।

রোহমানের সঙ্গে মন দেয়া-নেয়ার কথা স্বীকারও করেছেন এ সুদর্শনী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।

এসবই পুরনো খবর। নতুন খবর হল-২৭ বছর বয়সী রোহমানের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন এ বলিউড সেনসেশন।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু ভারতের গণমাধ্যমকে বলেন, গত দুই মাস ধরে সুস্মিতা ও রোহমান ডেট করছে। একটা ফ্যাশন শোয়ে ওদের দেখা হয়। এর পর ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়েছে। এবার ওরা বিয়ের পরিকল্পনা করছে। নিজেদের মধ্যে এ নিয়ে বহু আলোচনা চলছে ওদের। হয়তো পরের বছরই বিয়ে করবে ওরা…।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। বলিউড সূত্রের খবর, ইতিমধ্যে সুস্মিতাকে প্রস্তাব করেছেন রোহমান। সুস্মিতাও সে প্রস্তাবে সাড়া দিয়েছেন। তারপরই সম্পর্কের খবর প্রকাশ্যে শেয়ার করেছেন নায়িকা।

সম্প্রতি সুস্মিতার মেয়েদের সঙ্গেও ভালো সময় কাটান রোহমান। সব কিছু ঠিক থাকলে ২০১৯-এর শেষ দিকে হয়তো গাঁটছড়া বাঁধবেন এ জুটি।

সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি পার্টিতে সুস্মিতার সঙ্গে দেখা যায় রোহমানকে। শিল্পাশেঠি কুন্দ্রার দীপাবলি পার্টিতে এ দুজনকে হাতে হাত ধরে পোজ দিতেও দেখা যায়। তখন থেকেই শুরু হয় জোর গুঞ্জন।

এদিকে রোহমানকে বেশ পছন্দ সুস্মিতা-কন্যাদের। সম্প্রতি রোহমানের সঙ্গে গান গাইতে দেখা যায় সুস্মিতার বড় মেয়ে রিনিকে। ছোট মেয়ে আলিশাও বেশ খুশি রোহমানের সঙ্গে।

এ বিষয়ে সাবেক বিশ্ব সুন্দরী বলেন, তার দুই মেয়ে যে এতটা সহজে রোহমানকে মেনে নেবে, তা ভাবেননি তিনি। তাই রোহমানের সঙ্গে রিনি ও আলিশার এত ভালো সম্পর্ক দেখে তিনি বেশ খুশি।

আর এসব কারণেই নাকি রোহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন সুস্মিতা, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বিটাউনের আনাচে-কানাচে। এর আগে বলিউড সেনসেশন সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুদা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না।

অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা নিজের মুখেই জানিয়েছেন। সে কারণেই তাদের বিয়ের জল্পনা বাড়ছে বলিমহলে। সূত্র : জিনিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৫ বছরের জুনিয়রকে বিয়ে করছেন সুস্মিতা!

আপডেট সময় ১১:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮