ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় বিবিআইএন চুক্তি বাস্তবায়ন হচ্ছে না

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) চুক্তির বাস্তবায়ন হচ্ছে না। আর এ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এসব দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্য, পরিবহন এবং ট্রানজিট ব্যবস্থা সহজতর করা যাচ্ছে না।

এতে আমদানি-রফতানিতে গতি আসছে না। বিবিআইএনের মধ্যে মোটরযান চলাচল সহজীকরণ শীর্ষক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

রাজধানীতে বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় ও কার্টস ইন্টারন্যাশনাল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক বাণিজ্য সচিব সোহেল চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, কার্টসের অর্ণব গাঙ্গুলী, বিএসটিআই সহকারী পরিচালক মো. নজির আহমদ মিয়া প্রমুখ। ড. আতিউর রহমান বলেন, আন্তর্জাতিক মহলে এক অস্থিরতা বিরাজ করছে। কিন্তু রফতানিতে এ অস্থিরতা এখনও টের পায়নি। কারণ এরই মধ্যে বাংলাদেশ রফতানি খাতে পণ্যের বহুমুখী ব্যবহার শুরু করেছে।

এজন্য আবার বসে থাকলে হবে না। ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোয় বেশি করে রফতানির বাজার তৈরি করতে হবে। আর এ অবস্থায় বিবিআইএন চুক্তি বাস্তবায়ন দরকার। এতে উপ-আঞ্চলিক দেশগুলোর অর্থনীতির চেহারা পাল্টে যাবে।

সাবেক বাণিজ্য সচিব সোহেল চৌধুরী বলেন, শুধু বিবিআইএন চুক্তি বাস্তবায়ন করলে হবে না। ভারতে এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের মানসিকতা পরিবর্তন আনতে হবে। আন্তর্জাতিক দ্বন্দ্ব পরিহার করতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে কিছু মাতবিরোধ আছে, যার কারণে কয়েকটি দেশ এই চুক্তি বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় বিবিআইএন চুক্তি বাস্তবায়ন হচ্ছে না

আপডেট সময় ০৯:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮