ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

খালেদা জিয়াকে দেখলে কান্নায় বুক ফেটে যায়

অাকাশ জাতীয় ডেস্ক: 

কারাবন্দি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেখানে রাখা হয়েছে দেখলে কান্নায় বুক ফেটে যায়। শুক্রবার বিকালে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বেগম জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার খবর পেয়ে আমি দৌড়ে যাই সেখানে। বর্তমানে ১০ ফুট বাই ২০ ফুট ঘরের অভ্যন্তরে খালেদা জিয়ার বিচার করা হচ্ছে। এটা অমানবিক। দেখে কান্নায় বুক ফেটে যায়। আমি কান্না ধরে রাখতে পারিনি।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চিকিৎসকরা বলেছেন এখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে। কিন্তু সরকার জোর করে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নিয়েছে।

গণতান্ত্রিক লড়াইয়ে খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি এমন একজন নারী যিনি গণতন্ত্রের জন্য স্বামী হারিয়েছেন। এরশাদবিরোধী আন্দোলনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বড় ছেলে তারেক রহমান নির্বাসিত।

তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) হাসপাতাল থেকে চিকিৎসা সম্পন্ন না করে জোর করে আবার কারাগারে পাঠানো হয়েছে। এর মাধ্যমে কারাভ্যন্তরে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণে জনসভায় যোগ দিতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে জনসভায় বক্তব্য দেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে জনসভায় যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়াকে দেখলে কান্নায় বুক ফেটে যায়

আপডেট সময় ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮