ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

সমাবেশে যোগ দিতে উড়ল না হেলিকপ্টার, বি. চৌধুরীর ক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগরে যুক্তফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দেওয়ার জন্য নির্ধারিত হেলিকপ্টারে উড়তে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন বি. চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, আজ সাতক্ষীরায় যুক্তফ্রন্টের উদ্যোগে জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম রেজা এই জনসভা করার বিশাল আয়োজন সম্পন্ন করেছিলেন। সকালে আমাদের নেতৃবৃন্দ ও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের যে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার কথা ছিল সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়তে দেওয়া হয়নি।

বি. চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের এই জনসভা নিয়ে সাতক্ষীরার মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা জনসভা সফল করার জন্য এগিয়ে এসেছিলেন। যুক্তফ্রন্টের উদ্যোগে ঢাকার বাইরে এটাই ছিল বড় ধরনের গণসংযোগ এবং প্রথম জনসভা।

বিবৃতিতে তিনি আরও বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপে প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের যেকোনো জায়গায় বিরোধী দল হিসেবে আমরা গণসংযোগ বা সভা-সমাবেশ করতে পারব। আজকে দুঃখের বিষয়, আমাদের হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। যে কারণে আমরা জনসভায় যোগ দিতে পারি নাই।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, এটা নিশ্চিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ।

তিনি বলেন, আমরা মনে করি, এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হব।

সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দীন আল-আজাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি।

এছাড়াও জাতীয় পার্টির বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সম্প্রতি বিকল্পধারায় যোগ দিয়েছেন। তিনি সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা থেকে (সাতক্ষীরা-৪, শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) নির্বাচনে লড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

সমাবেশে যোগ দিতে উড়ল না হেলিকপ্টার, বি. চৌধুরীর ক্ষোভ

আপডেট সময় ০৬:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮