ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলতে চাই সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতকে না জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে স্থানান্তর করা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

তারা বলেন, আদালতের নির্দেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত কোনো নোটিশ ছাড়াই তাকে বৃহস্পতিবার ফের কারাগারে নেয়া হয়েছে।

আমরা খালেদা জিয়ার পক্ষে আদালতের নজরে বিষয়টি এনেছি। আদালত বলেছেন, তাদের জানানো হয়নি। সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চাচ্ছে।

এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিচারবিভাগের স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের দাবিতে আগামী ১৭ নভেম্বর আইনজীবীদের মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্মসম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. ফারুক হোসেন, সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহ সম্পাদক কাজী মো. জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ, মেহেদী হাসান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলতে চাই সরকার

আপডেট সময় ০৬:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮