ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

তারকা শিল্পীরা যুক্ত হবেন আ’লীগের নির্বাচনী প্রচারণায়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেশের তারকা শিল্পীরা যুক্ত হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে নির্বাচনী প্রচার উপ-কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় দেশের প্রথম সারির নাটক, সিনেমার অভিনয় শিল্পীরা অংশ নেবেন। সময় মতো আমরা কর্মসূচি হাতে নেওয়া হবে। তারা বড় আকারে বসবেন। সেখানে পরিকল্পনা করবেন, কিভাবে প্রচারণা করবেন। এই ক্যাম্পেইনটা শুধু ঢাকা নয়, সারা দেশে হবে। এর জন্য প্রয়োজনীয় সাপোর্ট দল থেকে দেব।

আলোচনা বা সংলাপের আরও সুযোগ আছে কী-না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না, আর সংলাপ করার সুযোগ নেই। সংলাপ এখানেই শেষ। এখন আলোচনা যদি করতে চান, ড. কামাল সাহেব যদি নেত্রীর সঙ্গে দেখা করে কিছু বলতে চান..। কিন্তু আনুষ্ঠানিক সংলাপ আর হবে না।

আওয়ামী লীগের দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সদ্য সাবেক আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শমী কাওসার, ফেরদৌস, শাকিল খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

তারকা শিল্পীরা যুক্ত হবেন আ’লীগের নির্বাচনী প্রচারণায়: কাদের

আপডেট সময় ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮