ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা দিল বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার তালিকা দিয়েছেন দলটির নেতারা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিসহ এ তালিকা পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এ তালিকা চান।

বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমরা আংশিক তালিকা জমা দিয়েছি। জমা দেয়া তালিকায় এক হাজার ৪৬ মামলা রয়েছে।

‘এসব মামলায় বর্তমানে কারাগারে আছে ৫ হাজার ২৭৪ জন। বিভিন্ন মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০ ও অজ্ঞাত আসামি ৩ লাখ ৭০ হাজার।’

চিঠিতে বলা হয়েছে- শুভেচ্ছা নেবেন। গত কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা-এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকার্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে, যা গতকাল পর্যন্ত অব্যাহত আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি। ছবি: যুগান্তর

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে। রির্মান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে।

‘এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক।’

চিঠিতে ফখরুল বলেন, ন্যূনতম কোনো সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়াচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে।

‘গত ১ নভেম্বর সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলার তালিকা প্রেরণের জন্য বলেন।’

তিনি বলেন, এর আলোকে দেশব্যাপী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উল্লেখপূর্বক আংশিক তালিকা প্রেরণ করা হল।

বিএনপির মহাসচিব বলেন, মামলার তালিকা মোতাবেক গায়েবি মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে এসব মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হল। পরবর্তী সময় এ সংক্রান্ত তালিকা পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা দিল বিএনপি

আপডেট সময় ০১:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮