ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ‘বিশেষ’ কী ফোকাস করবে ঐক্যফ্রন্ট?

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দফা সংলাপে এখনো পর্যন্ত আশানুরুপ কোনো ফলাফল দেখা যায়নি। অবশ্য সবার সঙ্গে সংলাপ শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

তবে তার আগে বুধবার (আজ) দ্বিতীয় দফা সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় দফা সংলাপের জন্য চিঠি দেয়ার প্রেক্ষিতে এ সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার সংলাপে ঐক্যফ্রন্টের ১১ নেতা অংশ নেবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শেষে রাতে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকের ওই ১১ জনের নাম চূড়ান্ত করা হয়।

প্রথমবার সংলাপে যেসব বিষয় আলোচনা করা হয়েছে আজকের সংলাপেও সেই বিষয়গুলো আলোচনা হবে বলে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। তবে বিশেষ কোনো বিষয় গুরুত্ব দেয়া হবে।

বুধবারের সংলাপের বিষয়বস্তুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেগুলো বলে এসেছি, সেগুলোই বলব। আমাদের যা যা কথা ছিল, আমরা সেগুলোই বলব। হয়তো কোনো কিছু বিশেষভাবে ফোকাস করা হবে।

তবে সেই ‘কোনো কিছু’ কী তা তিনি পরিস্কার করেননি। পরে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কালকে আমরা সংলাপে যাব। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুতরাং সমস্ত কিছু আপনাদের কালকেই জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আজ ‘বিশেষ’ কী ফোকাস করবে ঐক্যফ্রন্ট?

আপডেট সময় ০১:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮